ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবিতে সাপ্তাহিক ছুটি ২ দিন হলো

Link Copied!

CUচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুই দিন করা হয়েছে। এছাড়া পরিবর্তন আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায়।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫০০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা।
বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মনোনীত সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানসহ অন্য সদস্যবৃন্দ।
সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে সাপ্তাহিক ছুটি শুক্রবার ছিলো। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ি এখন থেকে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি করা হলো। বিশ্ববিদ্যালয় দাপ্তরিক কাজ চলবে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪ পর্যন্ত। এতো দিন এটি ছিল সকাল সোয়া আটটা থেকে সোয়া দুইটা পর্যন্ত। পরিবর্তিত এই নীতিমালা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
একই সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালায় শুধু মৌখিক পরীক্ষায় অংশ নিলে হবে না, নিয়োগপ্রার্থীদের ক্লাশ প্রেজেন্টেশন ও লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ২৫ নম্বরের মৌখিকপরীক্ষার পাশাপাশি ২৫ নম্বরের ক্লাস প্রেজেন্টেশন পরীক্ষায় অংশনিতে হবে ।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা বলেন, ‘দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুই দিন অনেক আগে থেকে চালু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটি প্রথম বারের মত চালু হচ্ছে। এছাড়া শিক্ষক নিয়োগে মৌখিকের পাশাপাশি লিখিত ও ক্লাশ প্রেজিন্টেশন সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরো জানান, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতিসহ সভায় উপস্থিত সকল সিন্ডিকেট সদস্য এই সিদ্ধান্তে মত দিয়েছেন। নতুন নীতিমালায় যোগ্য, দক্ষ ও মানসম্পন্ন শিক্ষকরাই নিয়োগের সুযোগ পাবেন। শুধুমাত্র সিজিপিএ ও মৌখিক ব্যবস্থার মাধ্যমে নিয়োগ পদ্ধতিতে অনেক ক্ষেত্রে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হবার সম্ভাবনা থেকে যায়।’