ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোশাররফ করিমের নতুন চলচ্চিত্র ‘কয়লা’

Link Copied!

mosarofবিনোদন ডেস্ক : নতুন চলচ্চিত্রে নাম লেখালেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম। চলচ্চিত্রের নাম ‘কয়লা’। ছবিটি পরিচালনা করছেন ছোটপর্দার প্রতিষ্ঠিত নির্মাতা সুমন আনোয়ার। সিনেমার চিত্রনাট্যও তার। ইতিমধ্যে কাস্টিং প্রায় শেষ। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরেই শুটিং শুরু করবেন বলে জানালেন ছবিটির নির্মাতা। জানালেন, মোশাররফ করিমসহ ছবির প্রায় সব কাস্টিং ফাইনাল। কিন্তু গুরুত্বপুর্ণ একটি নারী চরিত্রের এখনো কাস্টিং বাকি আছে। চরিত্রটি খোঁজা হচ্ছে। সেটি বাংলাদেশ কিংবা কলকাতা থেকেও হতে পারে। সরকারী অনুদানের জন্য ছবিটি জমা দিয়েছি।’
তিনি আরো জানালেন, ‘আরো পাঁচ-ছয়টা ছবি নিয়ে পরিকল্পনা করেছিলাম। কিন্তু ‘কয়লা’ আমার কোন পরিকল্পনায় ছিলনা। গত বছর কনসেপ্টটা মাথায় আসে। তারপরই গল্পটা লিখতে শুরু করলাম। গতমাস থেকে শুরু করেছিলাম প্রি-প্রোডাকশনের কাজ।’
মোশাররফ করিম ছাড়াও রওনক হাসান, মৌসুমী হামিদ, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, দিলারা জামান ছবিটিতে অভিনয় করবেন।