ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিন ডিজেলের সঙ্গে দীপিকা!

Link Copied!

Dipikaবিনোদন ডেস্ক : দিন দশেক পরেই বলিউড পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউডের আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন অভিনীত বছরের আলোচিত ছবি ‘বাজিরাও মাস্তানি’। মুক্তির দোরগোড়ায় এসে চলছে ছবিটির চূড়ান্ত প্রচারণার কাজ। আর এই মুহুর্তে সামাজিক যোগাযোগের মাধ্যমে হলিউডের সুপারস্টার অভিনেতা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত ভিন ডিজেলের সাথে একটি ছবি পোস্ট করে রীতিমত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন দীপিকা।
জানা গেছে, গতকাল দীপিকা তার ফেসবুকে হলিউড স্টার ভিন ডিজেলের সাথে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দীপিকাকে জড়িয়ে ধরায় ভিন ডিজেলের মুখ দেখা না গেলেও দীপিকাকে স্পষ্ট দেখা গেছে। এছাড়া দীপিকা ফেসবুক পোস্টে ভিন ডিজেলকে মেনশন করেছেন। দীপিকার এমন পোস্টের পর থেকেই বিনোদন জগতে রীতিমত আলোচনার ঝড়। কেউ কেউ বলছেন হলিউডে প্রথমবারের মত পা রাখতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা। এবং সেটা নাকি ভিন ডিজেলের পরবর্তী ‘ট্রিপল এক্স’ ফ্র্যাঞ্চাজির ‘জেন্ডার কেজ রিটার্নস’ ছবিতেই!
কিন্তু দীপিকার হলিউড যাত্রা, কিংবা ভিন ডিজেলের সাথে ‘ট্রিপল এক্স’ ফ্র‌্যাঞ্চাইজির ছবিতে দীপিকার অভিনয় সবই অনুমান নির্ভর। কারণ এই সম্পর্কে দীপিকা কিংবা ডিজেলের পক্ষ থেকেও কিছুই জানানো হয়নি।
উল্লেখ্য, ‘ট্রিপল এক্স’ ২০০২ সালে নির্মিত আমেরিকান নির্মাতা রব কোয়েনের বহুল জনপ্রিয় একটি ছবি। যা এতটাই জনপ্রিয়তা লাভ করে যে ফ্র‌্যাঞ্চাইজি নির্মাণের পরিকল্পনা করতে বাধ্য হন প্রযোজনা সংস্থা। ছবিতে জেন্ডার কেজের চরিত্রে মূখ্য চরিত্রে অভিনয় করেন ভিন ডিজেল। ভিন ডিজেল ছাড়াও ছবিটিতে আছেন এশিয়া আর্জেন্তু, স্যামুয়েল এল জ্যাকসন এবং মার্টন সোকাসের মত তারকরা।