ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-নেইমারদের দোষ দিচ্ছেন না কোচ

Link Copied!

enricস্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় টানা ছয়টি ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। শনিবার কাতালানদের জয়রথ থামালো ভ্যালেন্সিয়া। ঘরের মাঠে ভ্যালেন্সিয়া মেসি-নেইমারদের ১-১ গোলে রুখে দেয়। ফলে এক পয়েন্ট নিয়ে ন্যু-ক্যাম্পে ফিরতে হয় লুইস এনরিকের দলকে।
প্রতিপক্ষের মাঠে মেসি-নেইমার ও সুয়ারেজ গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। তবে এমন ফলাফলে দলের খেলোয়াড়দের ‘দোষারোপ’ করছেন না কাতালান কোচ লুইস এনরিকে।
শনিবার ম্যাচ শেষে লুইস এনরিকে বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের দোষ দিতে পারি না। আমরা সত্যিকার একটি কঠিন স্টেডিয়ামে নিজেদের সেরাটা নিংড়ে দিয়েছি। পুরো ম্যাচে আমরা আধিপত্য বিস্তার করেছি। তবে সেই ফলাফল পাইনি।’
তবে দল হিসেবে ভ্যালেন্সিয়া যে শক্তিশালী সেটিও মানেন এনরিকে, ‘ভ্যালেন্সিয়া একটি শীর্ষ দল। তারা রক্ষণভাগ দারুণভাবে সামলায় এবং দ্বিতীয়ার্ধে প্যাকো আলকাসার ও সান্তি মিনার অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করে ঘুরে দাঁড়ায়।’
প্রসঙ্গত, এই ড্র সত্ত্বে ১৪ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। দিনের অপর ম্যাচে গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে। অ্যাটলেটিকোর পয়েন্ট ৩২। অন্যদিকে গেটাফেকে ৪-১ গোলে পরাজিত করা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০।