ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাড়িবোমা হামলায় এডেনের গভর্নর নিহত

Link Copied!

thai-car-bombআন্তর্জাতিক ডেস্ক : রোববার এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের বন্দর নগরী এডেনের গভর্নর জাফর মোহাম্মদ সাদ। হামলায় গাড়িতে থাকা তার ছয় দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন।
স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। তবে কারা তার গাড়িতে হামলা চালিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
বিবিসি বলছে, গভর্নর জাফরকে বহনকারী গাড়িটি এডেনের তাওয়াহি এলাকা অতিক্রম করার সময় তিনি ওই হামলার শিকার হন। তিনি এমন এক সময়ে মারা গেলেন যখন ইয়েমেনের গৃহযুদ্ধ বন্ধে নতুন করে তৎপরতা শুরু করেছে জাতিসংঘ। প্রেসিডেন্ট মনসুর হাদির সঙ্গে সাক্ষাৎ করার জন্য শনিবার এডেন পৌঁছেছেন জাতিসংঘ দূত।
চলতি বছরের অক্টোবরে এডেনের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাদ। ১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন এক হওয়ার আগে তিনি মার্কসবাদী দক্ষিণ ইয়েমেন সেনাবাহিনীর মেজর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রেসিডেন্ট মনসুর হাদির ঘনিষ্ঠ ছিলেন। গত মাসেই সৌদি আরবের নির্বাসন থেকে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট মনসুর।