ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাদে আত্মঘাতী হামলায় নিহত ২৭

Link Copied!

Boko haramআন্তর্জাতিক ডেস্ক : লেক চাদে সন্দেহভাজন বোকো হারামের একটি সিরিজ আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।
নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, শনিবার কোলফোয়া দ্বীপে চার নারী একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী হামলা চালালে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮০ জন।
নিরাপত্তা সূত্র আরো জানিয়েছে, বাজারের কেন্দ্রে পরপর দু’টি হামলা চালানো হয়েছিল। আর তৃতীয় হামলাটি চালানো হয়েছিল রাস্তায়। ওই হামলায় আতঙ্কিত লোকজন ভয়ে পালানোর চেষ্টা করছিল।
এখনও পর্যন্ত কোনো পক্ষই ওই হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা প্রতিবেশি নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামকেই ওই হামলার জন্য দায়ী করছেন।
নাইজেরিয়া থেকে জঙ্গিদের হটাতে চাদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এ কারণেই জঙ্গিরা চাদে বোমা হামলা এবং আত্মঘাতী হামলা চালাচ্ছে।
চাদ, নাইজেরিয়া এবং ক্যামেরুনে সাম্প্রতিক সময়ে বোকো হারামের বিভিন্ন হামলায় এ পর্যন্ত ২০ হাজারের মত মানুষ প্রাণ হারিয়েছে।