ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আরেকটা’ যুদ্ধের আহ্বান জানালেন আইজিপি

Link Copied!

igpনিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের গুটিয়ে রাখি, শুধু নিজেদের নিররাপত্তার কথা চিন্তা করি। আমাদের অবস্থা তাহলে পৃথিবীর ওইসব দেশের মত হবে, যেসব দেশে জঙ্গিবাদের উত্থানের কারণে দেশের মানুষ অন্য দেশে পালিয়ে যাচ্ছে।’
রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধে অংশ নেয়া যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে চেতনার সঙ্গে বর্তমানের জঙ্গিবাদ সম্পূর্ণ বিপরীতমুখী। এই মৌলবাদের বিরুদ্ধে আমাদের আরেকটি যুদ্ধ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় (১৯৯৬) আসার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধারা নিজেদের আড়াল করে রাখতেন। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হত না। এখন এসব বিচার হচ্ছে, জাতি কলঙ্কমুক্ত হচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৭১ মালের ২৫ মার্চ রাতে প্রথম প্রতিরোধে অংশ নিয়ে শহীদ ১৩ জনের পরিবার, পরে মারা যাওয়া ৮ জন ও জিবীত ২৩ জনকে ৪ থেকে ৫ লাখ টাকা করে দেয়া হচ্ছে।