ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত হত্যাকাণ্ড রোধ করা যায়নি

Link Copied!

BGBনিজস্ব প্রতিবেদক : সীমান্ত হত্যাকাণ্ড পুরোপুরি রোধ করা যায়নি বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি তার তিন বছরের দায়িত্বকালে সফলতা ও উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান।
সীমান্ত হত্যাকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরে আজিজ আহমেদ বলেন, ‘গত বছর সীমান্তে ৪০ জনকে হত্যা করা হয়েছে। এ বছর এখন পর্যন্ত ৩৩ জনকে হত্যা করা হয়েছে।’
তিন বছর আগে বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার সময় আজিজ আহমেদ বলেছিলেন, সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনবেন। তার সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ার পেছনে নাগরিকদের অসচেতনতাকেই দায়ী করেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমাদের দেশের মানুষ রাতের আঁধারে যদি বর্ডার ক্রস না করে, তা হলে এটা শূন্যের কোটায় নেমে আসবে।’ তবে সচিব পর্যায়ে সীমান্ত বৈঠকে এ বিষয়ের ওপর অধিক গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
সাংবদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বর্ডারে গুলি করি না। মাঝে মাঝে দু’একটি হত্যাকাণ্ড হয়ে থাকে। সেটার কারণ, আমাদের সৈন্যরা নিজেদের রক্ষার্থে গুলি চালায়।’