ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিস্মিত কুমার সাঙ্গাকারা

Link Copied!

sangakaraস্পোর্টস ডেস্ক : সম্প্রতি আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। এই দলে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের সঙ্গে শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাও আছেন। তবে আইসিসির বর্ষসেরা এই দলে থাকাটাতে বিস্ময় প্রকাশ করেছেন বিপিএলে খেলতে আসা ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাঙ্গাকারা।
এরই মধ্যে শ্রীলংকার হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন। তাইতো আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে দলে সুযোগ পেয়ে অবাক হয়েছেন সাঙ্গাকারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসির বর্ষসেরা দলে থাকতে পারাটা অবশ্যই সম্মানের বিষয়। আমি এর মধ্যই অবসর নিয়েছি। তারপরও আইসিসির দলে থাকাটা অবাক হওয়ার মতো বিষয়। গত বছর কিছুটা ভালো খেলেছি বলেই হয়তো এটা হয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে।’
বিপিএলে এবার ঢাকা ডায়নাইমাটসের হয়ে খেলছেন সাঙ্গাকারা। এ পর্যন্ত বাংলাদেশের এই ঘরোয়া টি২০ টুর্নামেন্টে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট লংকান এ সাবেক অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ফর্ম নিয়ে আমি খুশি। তবে আরো কিছু রান করতে পারলে ভালোই লাগবে।’
ঢাকা ডায়নামাইটসের ব্যাটিং লাইনআপ নিয়ে দলটির এই অধিনায়ক সাঙ্গাকারা বলেন, ‘আমাদের দলের ব্যাটিং লাইনআপ বেশ ভারসাম্যপূর্ণ। স্থানীয় খেলোয়াড়রাও ভালো খেলছে। তাদের আরো জ্বলে উঠতে হবে এবং আমার পুরোপুরি বিশ্বাস আছে যে, তারা সেটা করতে পারবে।’