ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশের হার

Link Copied!

bangladeshস্পোর্টস ডেস্ক : মেয়েদের টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের সঙ্গে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডের কাছে দুই উইকেটে হেরেছে জাহানারা আলমের দল। টস জিতে শুরুতে ব্যাট করে তিন উইকেটে ১০৫ রান করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে আইরিশ নারী ক্রিকেট দল। যদিও ফাইনালে ওঠার মাধ্যমেই আগামী বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
ব্যাংককের টেরডিথাই ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ড শুরু থেকেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গতিতে রান তুলে এগুচ্ছিল। তবে ওপেনিং জুটি ভেঙে গেলে দ্রুতই টপ অর্ডারের কয়েকজন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠায় টাইগ্রিসরা। তাই এক পর্যায়ে ম্যাচে বাংলাদেশই তুলনামূলক ভালো অবস্থানে চলে আসে। শেষ ওভারে জয়ের জন্য ৮ রান প্রয়োজন ছিল আইরিশদের। হাতে ছিল দুটি উইকেট। সেই ওভারে সালমা খাতুনের প্রথম দুই বলে চার রান নিয়ে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে যায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই বাকি চার বলে চার রান তুলতে সক্ষম হয়েছে দলটি। শেষ ওভারটা বলা যায় সাবলীলভাবেই খেলেছে তারা।
আইরিশ ব্যাটসম্যানদের মধ্যে জয়সি ৩০ বলে ৩২ রান করে জয়ে বড় ভূমিকা রাখেন। এছাড়া ডিলেনি ৩৬ বলে ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রুমানা ১৬ ও নাহিদা ১৮ রান দিয়ে দুটি করে উইকেট নিয়েছেন। আর একটি উইকেট নিয়েছেন সালমা। দিয়েছেন ২৯ রান।
এর আগে শুরুতে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে তিন উইকেটে ১০৫ রান করে। নিগার সুলতানা ৫৭ বলে দুই চারের মারে করেন ৪১ রান। আর রুমানা আহমেদ ৪৩ বলে এক চারে করেন ৩৮ রান। আইরিশ বোলারদের মধ্যে মেটক্যাফে ১৪ রান দিয়ে একাই তিনটি উইকেট নেন।