ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদো ব্যালন ডি’অর এর অযোগ্য!

Link Copied!

ronaldo7স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর জেতা হয়ে গেছে তিনবার। চলতি মৌসুমেও যে খুব খারাপ পারফর্ম করেছেন, তা নয়। ৫৪ ম্যাচে করেছেন ৬১ গোল। সে কারণেই লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে অষ্টমবারের মতো ফিফা ব্যালন ডি’অর এর সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন এই পর্তুগিজ তারকা। তবে বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ মনে করছেন ব্যালন ডি’অর জেতা তো পরে থাক সেরা তিনে নাম থাকার যোগ্যই নন রোনালদো।
রোনালদো নিজে ভালো একটা মৌসুম কাটালেও তার দল রিয়াল মাদ্রিদের গত মৌসুমে তেমন কোনো অর্জন নেই। সেখানে বার্সা ট্রেবল জিতেছে। এবারও লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে বার্সা। এছাড়া কোপা দেল রে’র শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দলটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্বও নিশ্চিত হয়ে আছে তাদের।
বার্সার এই উড়ন্ত পারফরম্যান্সে অবদান ফুটবলারত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজের। তাই আলভেজ মনে করছেন, ‘ব্যালন ডি’অর এর সেরা তিনে মেসি-নেইমারের সঙ্গে রোনালদো নয়, জায়গা পাওয়া উচিত ছিল সুয়ারেজেরই।’
আলভেজ বলেন, ‘খেলায় প্রভাবের কারণে মেসি খানিকটা এগিয়ে আছে। নেইমারই এই সময়ে দ্বিতীয় সেরা। তবে ব্যালন ​ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রোনালদোর থাকার যোগ্যতা নেই। কারণ গোল করাটাই তো সব কিছু নয়।’