ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার সিরিয়া হামলায় যোগ দিচ্ছে জার্মানি

Link Copied!

chinese-shipআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বেধীন যৌথ বাহিনী সিরিয়াতে ইসলামিক স্টেটের উপর হামলা চালাচ্ছে এবং এই জোটের সাথে খুব শিগগিরি যোগ দিচ্ছে জার্মানি। এই উদ্দেশ্য সজ্জিত জার্মান যুদ্ধ জাহাজ এবং টর্নেডো জেট বিমান যৌথ বাহিনীর সাথে যুক্ত হবে।
জার্মানির সংসদে এই উপলক্ষে ভোটের আয়োজন করা হয় এবং এমপিরা আইএস বিরোধী যৌথ বাহিনীর সাথে একাত্মতা প্রস্তাবের পক্ষে ৪৪৫ ভোট এবং বিপক্ষে ১৪৬ ভোট দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।
জার্মান সৈন্যরা সরাসরি যুদ্ধ করার উদ্দেশে নয়, বরং সিরিয়া যুদ্ধে যৌথ বাহিনীকে সহায়তার উদ্দেশে তাদের সাথে যোগ দেবেন।
শত্রুপক্ষের বিভিন্ন গোপন তথ্য সংগ্রহের জন্য ব্যাবহারকারী টর্নেডো জেট বিমান এবং একটি যুদ্ধজাহাজ ১ হাজার ২শ সৈন্য নিয়ে খুব শিগগিরি সিরিয়ায় যুদ্ধ চলাকালীন এলাকায় গিয়ে ভিড়বে।
গত মাসে প্যারিস হামলার পরে ফ্রান্সের তরফ থেকে জার্মানিকে অনুরোধ জানানো হয় সিরিয়াতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে জোট হামলার সাথে যোগ দেয়ার জন্য। তাছাড়া জার্মান সরকারও মনে করেন ইসলামিক স্টেট তাদেরকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। সব দিক মিলিয়ে সংসদে সিরিয়া হামলায় যোগ দেয়ার এই ভোটের আয়োজন করা হয়।
কয়েকদিন আগে ব্রিটিশ সংসদেও সিরিয়া বিমান হামলা প্রশ্নে সদস্যদের মধ্যে ভোট হয়েছিল এবং ফলাফলে প্রধানমন্ত্রী ক্যামেরনের সিদ্ধান্তে বৃহস্পতিবার ব্রিটিশ বিমান বাহিনী আইএসের বিরুদ্ধে তাদের প্রথম বিমান হামলা চালায়।
এখন জার্মানির এই অভিযান হবে দেশের বাইরে তাদের সবচেয়ে বড় সামরিক অভিযান। অভিযানের ক্ষমতা আগামী ১ বছর পর্যন্ত বহাল থাকবে এবং এতে খরচ হবে ১৪৬ মিলিয়ন ডলার।
জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলকে ক্ষমতাসীন সিডিইউ এমপিদের সহ মতের উপরে ভরসা করতে হয়েছে কারণ জার্মানির বিরোধী দল এই হামলা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। এমনকি গ্রীন পার্টির বেশিরভাগ এমপিরাও প্রস্তাবে সম্মতি দেননি।