আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার অভ্যন্তরীণ উন্নয়নে ছয়শ কোটি মার্কিন ডলার ঋণ সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন চীন।
চীনা প্রেসিডেন্ট শী জিং পিং বলেছেন, এই পরিকল্পনার ভিতরে শূন্য শতাংশ ঋণ সুবিধাসহ আফ্রিকার কয়েক হাজার মানুষের জন্য চীনে স্কলারশিপ এবং প্রশিক্ষণ সুবিধা থাকবে।
সাউথ আফ্রিকার জোহানসবার্গে চীন এবং আফ্রিকার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের শেষে জিং পিং এই ঘোষণা দেন। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা আফ্রিকা এবং চীনের এই সম্পর্ককে সাদর অভ্যর্থনা জানিয়েছেন।
জেকব জুমা বলেছেন, চীন বর্তমানে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্য সঙ্গী। আফ্রিকাও চীনের একটি গুরুত্বপূর্ণ আমদানির উৎস এবং চতুর্থ বৃহৎ বিনিয়োগ স্থান হয়ে দাঁড়িয়েছে। তাদের বর্তমান এই সুসম্পর্ক আফ্রিকার ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক হবে।

