ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংবাদমাধ্যম ছাড়া গণতন্ত্র চলতে পারে না

Link Copied!

gohor-rezbiনিজস্ব প্রতিবেদক : স্বাধীন সংবাদমাধ্যম ছাড়া কোনো দেশের গণতন্ত্র এবং সরকার চলতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্ঠা ড. গহওর রিজভী।
শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে ট্রন্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয় আয়োজিত ‘সুশাসন ও গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য ড. আকবর আলী খান।
স্বাধীন সংবাদমাধ্যম একটি সরকারের ভিত্তি বলে দাবি করে তিনি বলেন, ‘সব সরকার এটা জানেও মিডিয়াই হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। যদিও মাঝেমধ্যে সব সরকারই সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।’
তিনি বলেন, ‘বর্তমানে সংবাদপত্রকে বাধা দেয়া কোনো সমাজেই সুযোগ নেই। এ তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যকে বাধা দিয়ে কোনো নিউজ দমন করা যায় না। কারণ এখন সামাজিক গণমাধ্যম অনেক শক্তিশালী।’
তিনি আরো বলেন, ‘বিদেশ থেকে অনকে পর্যবেক্ষক আসে আমার কাছে। তারা বাংলাদেশের সাংবাদিকতার প্রশংসা করে। কিন্তু আমি জানি বাংলাদেশের সাংবাদিকতায় অনেক প্রতিবন্ধকতা আছে। এর মধ্যদিয়েও সাংবাদিকতা এগিয়ে যাচ্ছে। তবে এখন বাংলাদেশে অনুসন্ধানী প্রতিবেদনের ওপরও পুরস্কার দেয়া হয়। এটা সাংবাদিকতার জন্য একটা ভালো দিক।’