ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে জঙ্গি উস্কানি ঠেকাতে নজরদারির নির্দেশ

Link Copied!

igpনিজস্ব প্রতিবেদক : মসজিদে কেউ যাতে জঙ্গিবাদ নিয়ে উস্কানিমূলক কথা বলতে না পারেন সে জন্য গোয়েন্দা নজরদারির নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। জঙ্গিবাদে উস্কানিমূলক বক্তব্যের জন্য ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ, ওলামা ও মাশায়েখদের করণীয় এবং পুলিশের সঙ্গে ওলামা ও মাশায়েখদের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
শহীদুল হক বলেন, ‘তরুণ-যুবকদের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। পিস টিভি যদি জঙ্গিবাদ নিয়ে কোনো ধরনের প্রচারণা চালায় তাহলে সেটা আপনারা তথ্য মন্ত্রণালয়ে জানান। সেখান থেকে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও আমাদের গোয়েন্দা সংস্থা রয়েছে। তারা মনিটরিং করবে।’
তিনি আরো বলেন, ইসলামের ভুল ব্যাখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আপনাদের কাছে দোয়া চাই। ভয় না পেয়ে আপনারা আমাদের সঙ্গে সমন্বয় করে জঙ্গিবাদ দমনে কাজ করবেন। যারা ইসলামের মতাদর্শের নামে জঙ্গিবাদের প্রচার করতে চাচ্ছে, তারা তো প্রকাশ্যে কিছু করতে পারছে না। তারা জিহাদের নামে লুকিয়ে গুলি, বোমা হামলা করছে। এতেই বোঝা যায় যে তারা দুষ্কৃতকারী। তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে।
পুলিশের মহাপরিদর্শক বলেন, সকল পীর, ওলামা ও মাশায়েখদের হত্যার তদন্তে অগ্রগতি হয়েছে। কওমী মাদ্রাসাগুলোকে সনদ দেয়া প্রয়োজন। এ সরকার ইসলামবিরোধী নয়। যারা এ ধরনের প্রচারণা চালাচ্ছে তাদের রুখে দিতে হবে। মাওলানাদের কাছ থেকে সাজেশন নিলাম। আজ খুব ভালো আলোচনা হয়েছে। সবাই এক সঙ্গে কাজ করলে জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব।
প্রকৃত ওলামাদের ইসলাম প্রচারের সুযোগ করে দেয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
ফাসির দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের ফাঁসি দ্রুত কার্যকরের জন্য ওলামা-মাশায়েখদের দাবির পরিপ্রেক্ষিতে আইজিপি বলেন, মামলাগুলো আপিল বিভাগে রয়েছে। নিষ্পত্তি না হলে কার্যকর করা যাচ্ছে না।
মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ প্রতিটি জোনের উপ-কমিশনার (ডিসি) ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ২০ জেলার ৩৫ জন ওলামা ও মাশায়েখ উপস্থিত ছিলেন।