ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকার চেয়ে বাংলাদেশ বেশি নিরাপদ

Link Copied!

kamal-Home-ministerভোলা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বাংলাদেশ নিরাপত্তার দিক থেকে আমেরিকার চেয়ে এগিয়ে আছে। এ দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।’
শনিবার ভোলার দক্ষিণ আইচা থানার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমরা ধর্মভীরু কিন্ত ধর্মান্ধ নই। আমরা পাকিস্তান আফগানিস্তান হতে চাই না। জনগণের সম্মিলিত সহযোগিতায় আমরা বাংলাদেশকে উন্নত দেশের ন্যায় এগিয়ে নিতে চাই।’
আসন্ন পৌর নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো সংঘাত নয়, সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে শান্তিপূর্ণভাবে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতো দিন সুষ্ঠ নির্বাচন হয়েছে,আগামীতেও নির্বাচন সুষ্ঠ হবে।’
পৌর নির্বাচনে সেনা মোতায়েন করার ব্যাপারে মন্ত্রী বলেন,‘এটা নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশন যা প্রয়োজন মনে করবে,তাই করবেন।’
ফেসবুক প্রসঙ্গে মন্ত্রী বলেন,‘ফেসবুক নিয়ে চিন্তা ভাবনা চলছে। আমরা যখন মনে করবো এটা প্রত্যাহার করা উচিত,তখনই তা করা হবে।’
উপকূলীয় বনাঞ্চলকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার জন্য কোস্টগার্ড ও নৌ পুলিশকে ঢেলে জানানো হচ্ছে এবং তাদের সুবিধা বৃদ্ধি করার কথা বলেছেন মন্ত্রী।
দক্ষিণ আইচা থানাভবন চত্বরের সুধী সমাবেশে বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এবং এডিশনাল আইজিপি মো. মোখলেসুর রহমান বিপিএম বিশেষ অতিথির বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপ মহাপরিদর্শক  হুমায়ুন কবির, জেলা প্রশাসক সেলিম রেজা। সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামান।
এর আগে সকালে মনপুরা পৌঁছে মন্ত্রী মনপুরা ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন এবং মনপুরা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিকেলে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে উপজেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।