ঢাকাFriday , 4 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শক প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত ইমতিয়াজ

Link Copied!

emtiajবিনোদন ডেস্ক : ২৭ নভেম্বর বলিউডের পর্দায় মুক্তি পেয়েছে মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলীর ছবি ‘তামাশা’। এরইমধ্যে বক্স অফসেও সাড়া ফেলেছে ছবিটি। নিজের এই ছবির দর্শক প্রতিক্রিয়া দেখে রীতিমত আবেগাপ্লুত নির্মাতা।
তামাশা দর্শকদের প্রতিক্রিয়া দেখে নির্মাতা ইমতিয়াজ বলেন, ‘তামাশা’র বেশীর ভাগ দর্শকই তরুণ। হয়তো অনেকেই কলেজে পড়েন তারা। কিন্তু ছবিটি দেখে যে প্রতিক্রিয়া তাদের মধ্যে আমি দেখেছি তা সত্যিই আমাকে অনুপ্রাণিত করেছে। বলা যায়, ছবিটিকে এত আপন করে নেয়ায় কিছুটা আবেগাপ্লুতও।
কমার্শিয়াল ছবিতে ‘তামাশা’কে একটি বড় ধরণের পরিবর্তন উল্লেখ করে ইমতিয়াজ আলী বলেন, কমার্শিয়াল ছবিতে ইদানিং এক ধরণের পরিবর্তন লক্ষ করা যচ্ছে। ‘তামাশা’ ছবিটিও তেমনি একটি। কমার্শিয়াল ছবিতে এমন গল্প মানুষ দেখে হয়তো এতোটা অভ্যস্ত নয়, কিন্তু আমি দেখেছি তরুণ দর্শকের বেশীরভাগই এখন এমন পরিবর্তনকে চমৎকারভাবে গ্রহণ করেছেন।
তিনজন মেয়ে নাকি এই ছবি দেখার পর নির্মাতাকে জানিয়েছেন, এই ছবিটি তাদেরকে এতটাই প্রভাবান্বিত করেছে যে তাদের মরতে বসা স্বপ্ন ছুঁতে উদ্যোম জাগিয়েছে। এরচেয়ে বড় পাওয়া একজন নির্মাতার আর কি হতে পারে বলেও উল্লেখ করেন ইমতিয়াজ।
এমন ছবিতে অর্থলগ্নি করায় প্রযোজক সাজিদ নাদিওয়ালাকেও অসংখ্য ধন্যবাদ জানান ইমতিয়াজ আলী।