বিনোদন ডেস্ক : নির্মাতা, প্রযোজক আর অভিনেতা হিসেবে নব্বই দশকে থেকেই বলিউডে প্রতিষ্ঠিত একটি নাম করন যোহর। কাভি খুশি কাভি গম, কুচ কুচ হোতা হ্যায়, স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির মত বক্স অফিস হিট করা ছবির স্বত্ত্বাধিকারী তিনি। অথচ তার ছবিতে অভিনয় করতে অস্বীকৃতি জানালেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন!
বলিউডের অন্যতম নির্মাতা করন যোহর বর্তমানে ব্যস্ত আছেন তার পরবর্তী ছবি ‘এ দিল হ্যায় মুশকিল’ নিয়ে। যে ছবিতে অভিনয় করছেন রনবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মার মতন তারকা অভিনেতা-অভিনেত্রীরা। অথচ এই ছবিতেই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন ‘লীলা’ খ্যাত অভিনেত্রী সানি লিওন।
বেশ ক’দিন ধরেই শোনা যাচ্ছিল করনের আসন্ন ছবি ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে রনবীর কাপুরের বিপরীতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। কিন্তু সম্প্রতি এই বিষয়ে সানি লিওনকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, মোটেই এমন খবরটি সত্য নয়। লোকমুখে আমাকে নিয়ে অনেক কিছুই খুব দ্রুত ছড়িয়ে যায়। কিন্তু এমন খবর হলে আমি টুইট করে আগেই জানিয়ে দিতাম। এমনকি সোহেল খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে তার অভিনয়ের যে গুজব চারদিকে ছড়িয়েছে এগুলোকেও তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
যদিও অনেকে বলছেন, পূর্ণাঙ্গ চরিত্রে না নিয়ে একটুর জন্য ‘বিশেষ চরিত্র’ নাম নিয়ে অভিনয় করতে ইচ্ছুক নন সানি। আর সেজন্যই হয়তো করনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর আগে ‘সিং ইজ ব্লিং’ ছবিতে অক্ষয়ের বিপরীতে এক ঝলক দেখা গিয়েছিল তাকে।
উল্লেখ্য, এক পেহলি লীলা’র পর বর্তমানে কোনো ছবি সানির হাতে না থাকলেও তিনি এখন নিজের প্রোডাকশন হাউস নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া তার অভিনীত ‘মাস্তিজাদে’ ছবিটি আসছে বছরের ২৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি অশ্লীলতার অভিযোগে দীর্ঘদিন ভারতীয় সেন্সর বোর্ডে পড়েছিল।

