ঢাকাFriday , 4 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শতবছরের রেকর্ড স্পর্শ ভারত-দ.আফ্রিকার

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : ধন্যবাদ পেতেই পারেন ভারতের পিচ কিউরেটররা। তাদের বদান্যতায় প্রায় ১১০ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করতে পেরেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। রেকর্ডটি একটু অন্য ধরনের। যেখানে জড়িয়ে থাকবে বোলারদের কৃতিত্বই। বিশেষ করে স্পিনারদের। আড়ালে-আবডালে বলতে প্রশংসা করতে পারেন কিউরেটরদের। কারণ স্পিন সহায়ক উইকেট তৈরি করাতেই শত বছর আগের রেকর্ডটি নতুন করে উঠে এসেছে সবার সামনে।
রেকর্ডটি সিরিজের প্রথম দিনে উইকেট পতনের। সিরিজের চার টেস্টের প্রথম দিন মিলিয়ে উইকেট পড়েছে মোট ৪১টি। চার বা তার চেয়ে কম টেস্ট হয়েছে, এমন যেকোনো দ্বিপক্ষীয় সিরিজে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটি। অবশ্য এমন রেকর্ড ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের একার নয়, ভাগাভাগি করে নিতে হচ্ছে আরও দুটি সিরিজের সঙ্গে। এর আগেও যে দুবার চার বা কম টেস্টের সিরিজের প্রথম দিনে ৪১ উইকেট পড়ার রেকর্ড আছে।
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে মোহালিতে প্রথম দিনে পড়েছিল ১২ উইকেট। ব্যাঙ্গালোরে বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছিল শুধু। সেখানে পড়েছিল ১০টি। তৃতীয় টেস্টে নাগপুর ভেন্যু ছিল আরও মারাত্মক।  প্রথম দিনে পড়েছে ১২টি উইকেট। এই উইকেট নিয়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনা। এমনকি আইসিসিও নাগপুরের পিচকে বাজে বলে অভিহিত করেছিল।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চলছে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। শুক্রবার হয়েছে দ্বিতীয় দিনের খেলা। নাগপুরের কথা মাথায় রেখেই হয়তো দিল্লির উইকেট স্পোর্টিং করেছে ভারত। সে কারণে টেস্টের প্রথম দিনে উইকেট পড়ল মাত্র ৭টি।
পিচটা একটু বাজে হলে কি দোষ ছিল? আর মাত্র একটি উইকেট পড়লেই নতুন রেকর্ডের মালিক হতো ভারত-দক্ষিণ আফ্রিকা।