ঢাকাFriday , 4 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে ৪০ দলের ফুটবল বিশ্বকাপ

Link Copied!

Footballস্পোর্টস ডেস্ক : বাড়ছে ফুটবল বিশ্বকাপের দল সংখ্যা। বর্তমানে ৩২ দলের অংশগ্রহণের ফিফা ফুটবল বিশ্বকাপ হলেও তা বেড়ে এবার ৪০-এ উন্নীত হচ্ছে। ২০২৬ সাল থেকে কার্যকর হবে নতুন এই নিয়ম। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভার মূল এজেন্ডায় দল বাড়ানোর বিষয়টি না থাকলেও হঠাৎই তা উত্থাপিত হয় এবং আলোচনার মাধ্যমে পাশ হয়ে যায়। তবে এই সিদ্ধান্ত ২০৯টি ফিফা সদস্য রাষ্ট্রের মতামতের ভিত্তিতেই বাস্তবায়ন করা হবে।
বিশ্বকাপে ৮ দল বাড়লে ম্যাচ সংখ্যা বাড়বে ৩২টি। তাই ২০২৬ বিশ্বকাপে সর্বমোট ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৯৬টি। সেক্ষেত্রে বিশ্বকাপের পরিসরও বাড়বে। এখন এক মাসে সর্ববৃহৎ ফুটবল আয়োজন শেষ হলেও তখন সময় সপ্তাহ খানেক বেড়ে যাবে। তবে ফরম্যাট ঠিক থাকবে। বর্তমানে ৮টি গ্রুপে ৩২টি দল গ্রুপপর্বে খেলে থাকে। ৪০ দলের বিশ্বকাপ হলে গ্রুপের দল সংখ্যা ৪ থেকে বেড়ে ৫টি হবে।
দল সংখ্যা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হলেও মহাদেশ ভিত্তিক কোটা কী হারে বাড়বে তা এখনো ঠিক করা হয়নি। রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ সালের বিশ্বকাপে ইউরোপ অঞ্চল থেকে ১৪টি, আফ্রিকা থেকে ৫টি, এশিয়া থেকে ৪.৫টি, দক্ষিণ আমেরিকা থেকে ৪.৫টি, উত্তর ও মধ্য আমেরিকা থেকে ৩.৫টি এবং ওশেনিয়া অঞ্চল থেকে .৫টি দেশ অংশ নেবে। এর সঙ্গে থাকবে আয়োজক রাশিয়া।
উল্লেখ্য, ১৯৯৮ সালে বিশ্বকাপের দল সংখ্যা ২৪ থেকে বেড়ে ৩২টিতে উন্নীত হয়।