ঢাকাFriday , 4 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় পর্ব শেষেও শীর্ষে তামিম

Link Copied!

Tamimস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের দ্বিতীয় পর্ব তথা চট্টগ্রাম পর্ব বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। ঘরের মাঠের দর্শকদের চরম হতাশ করেছেন তামিম ইকবালরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারটি ম্যাচের তিনটিতেই হেরে বিদায়ের পথে রয়েছে চিটাগং ভাইকিংস।
বিপরীত চিত্র বরিশাল বুলস শিবিরে। বিপিএলের চট্টগ্রাম পর্ব দু’হাত ভরে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসকে। বন্দর নগরীতে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে দক্ষিণ বঙ্গের দলটি।
চট্টগ্রাম পর্ব চরম ব্যর্থতায় কেটেছে কুমার সাঙ্গাকারার ঢাকা ডাইনামাইটসেরও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে ঢাকা। কুমিল্লার কাছে ১০ রানে এবং বরিশালের কাছে ৯ উইকেটে হেরে গেছেন সাঙ্গাকারা-নাসিররা।
দলের চরম ব্যর্থতার মধ্যে দারুণ পারফর্ম করে আসছেন তামিম ইকবাল। বিপিএলের গ্রুপ পর্বের ১০ ম্যাচে ৮টি শেষে রান সংগ্রহের দিক থেকে তামিম এখনো সবার ওপরে রয়েছেন। ঢাকায় প্রথম চার ম্যাচ শেষেও ব্যাটিংয়ে শীর্ষে ছিলেন তামিম। চট্টগ্রাম পর্ব শেষেও রান সংগ্রহের দিক থেকে শীর্ষস্থান অব্যাহত রেখেছেন জাতীয় দলের এই ওপেনার।
৮ ম্যাচ শেষে সর্বোচ্চ ২৯০ রান নিয়ে আপাতত সবার ওপরে রয়েছেন তামিম ইকবাল। ৪১.৪২ গড়ে তিনটি হাফ সেঞ্চুরির সাহায্যে তিনি এই রান করেন।
তামিমের সতীর্থ তিলকারত্নে দিলশানও রয়েছেন দারুণ ফর্মে। ২২৮ রান নিয়ে তিনি রয়েছে দ্বিতীয় স্থানে। খুব বেশি পিছিয়ে নেই তৃতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারা (২২৪)।
বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক তথ্য হলো- বিদেশি খেলোয়াড়দের ভীড়ে ঘরের ছেলেরা হারিয়ে যায়নি। শীর্ষ ১০ রান সংগ্রহকারীর মধ্যে পাঁচজনই বাংলাদেশী। ১৪৫ রান নিয়ে মুশফিক পঞ্চম, ১৪১ রান নিয়ে মাহমুদুল্লাহ সপ্তম, ১২৭ রান নিয়ে মাহমুদুল্লাহ অষ্টম এবং ১২৫ রান নিয়ে সৌম্য সরকার দশম স্থানে রয়েছেন।