আন্তর্জাতিক ডেস্ক : শীর্ষ তালেবান নেতা মোল্লা আখতার মানসুর গুরুতর আহত অবস্থায় মারা গেছেন। আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
বুধবার তালেবানের শীর্ষ নেতাদের এক বৈঠকে সংগঠনের নেতা কর্মীদের মধ্যে বাক বিতণ্ডায় জড়িয়ে পরেছিল। তারা দু’টি পক্ষে ভাগ হয়ে গিয়েছিলেন। পরে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সেসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মোল্লা মানসুর। জুলাইয়ে মোল্লা ওমরের মৃত্যু নিশ্চিত হওয়ার পর মোল্লা মানসুরই দলের শীর্ষ নেতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন বলে জানিয়েছে চীনাভিত্তিক শিনহুয়া নিউজ এজন্সি।

