ঢাকাFriday , 4 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

Link Copied!

Israilআর্ন্তজাতিক ডেস্ক : জেরুজালেমের পশ্চিম তীরের হেবরন শহরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক নিরাপত্তা কর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
শহরে দুই ফিলিস্তিনি এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তাদেরকে গুলি করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
আল আকসা মসজিদে প্রবেশকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা চরম আকার ধারণ করেছে।
এছাড়া পশ্চিম তীরে রামাল্লায় বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।
এ বছরের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিদের হাতে মৃত্যু হয়েছে ২১ ইসরায়েলির। এদের মধ্যে সহিংসতা এখনও কমছে না। দিন দিন অস্থিরতা আরো বেড়েই চলেছে।