আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে আরো ৮টি যুদ্ধ বিমান সাইপ্রাসে পাঠিয়েছে ব্রিটেন। প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফলেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বিবিসিকে জানিয়েছেন, ‘আজ আমরা আমাদের বিমান হামলা দ্বিগুণ করেছি। সিরিয়ায় আরো আটটি যুদ্ধবিমান পাঠানো হয়েছে। তারা আইএসের বিরুদ্ধে অভিযানে অংশ নেবে।’
সম্প্রতি সিরিয়ায় বিমান হামলা চালানোর বিষয়ে মতবিরোধ দেখা গিয়েছে দেশটির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে। এ নিয়ে বুধবার দেশটির পার্লামেন্ট সদস্যদের মধ্যে ভোট গ্রহণ করা হয়েছে।

