ঢাকাThursday , 3 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একযুগ পর একসঙ্গে ঋত্বিক-কারিনা জুটি

Link Copied!

hrittik-karinaবিনোদন ডেস্ক : দীর্ঘ একযুগ পর একসঙ্গে অভিনয় করতে চলেছেন বলিউডের সুপারস্টার অভিনেতা ঋত্বিক রোশান ও এই সময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী কারিনা কাপুর খান।  ‘জজবা’ নির্মাতা সঞ্জয় গুপ্তার পরবর্তী ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে ঋত্বিক-কারিনা জুটিকে! যদিও আনুষ্ঠানিকভাবে সঞ্জয় গুপ্তার পক্ষ থেকে বিষয়টি জানানো হয়নি।
নির্মাতা সঞ্জয় গুপ্তার ঘনিষ্ট সূত্র জানিয়েছে, কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই ও ইরফান খানের ছবি ‘জজবা’ প্রদর্শনের পর চলতি বছরে ভারতেও মুক্তি পেয়েছে ছবিটি। আশানুরুপ ব্যবসাও করতে ব্যর্থ হলেও ফের নতুন ছবির কাজে শিগগিরেই নেমে যাবেন সঞ্জয় গুপ্তা। আর নতুন এই প্রজেক্টে অভিনয় করার কথা রয়েছে ‘কৃষ’ খ্যাত অভিনেতা ঋত্বিক রোশান ও কারিনা কাপুর খানের।
‘ইয়াদে’ ছবিতে প্রথম জুটি বাঁধেন কারিনা কাপুর ও হৃত্বিক রোশান। এরপর কাভি খুশি কাভি গম, ম্যায় প্রেম কি দিওয়ানি হু’র মত ব্যবসাসফল ছবিতে জুটি বাধতে দেখা যায় তাদের। এরপর দীর্ঘ একযুগ ধরে রুপালী পর্দায় দেখা যায়নি জনপ্রিয় এই জুটিকে।  তবে এবার শোনা যাচ্ছে, ভালোবাসা আর প্রতিশোধের গল্পে আবার দেখা যাবে বলিউডের এই দুই হিরো-হিরোইনকে।
উল্লেখ্য, বর্তমানে ঋত্বিক রোশার ব্যস্ত আছেন তার ছবি আসন্ন ছবি ‘মাহেঞ্জোদারো’-র শ্যুটিংয়ে। অন্যদিকে কারিনা কাপুর খান অর্জুন কাপুরের সাথে ‘কি অ্যান্ড কা’ নিয়ে আছেন দারুন ব্যস্ত। দুজনেরই ব্যস্ততা শেষ হলেই সঞ্জয় গুপ্তার সাথে বসবেন নতুন ছবির বিষয় নিয়ে।