ঢাকাThursday , 3 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পর্দায় ফের আসছে ‘বিন লাদেন’

Link Copied!

ladenবিনোদন ডেস্ক : ২০১০ সালে নির্মিত জনপ্রিয় বলিউড ছবি ‘তেরে বিন লাদেন’-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ফের বলিউডে আসছে ছবিটির সিক্যুয়াল ‘তেরে বিন লাদেন- ডেড অর এলাইভ’! এরইমধ্যে সিক্যুয়ালটির পোস্টারও রিলিজ দেয়া হয়েছে।
জানা গেছে, নির্মাতা অভিষেক শর্মা ২০১০ সালে নির্মাণ করেছিলেন কমেডি ড্রামা ‘তেরে বিন লাদেন’। ছবিটি বিশ্বের ভয়াবহ সন্ত্রাসী আফগান বংশদ্ভুত আল-কায়েদা প্রতিষ্ঠাতা উসামা বিন লাদেনকে নিয়ে হাস্যরসাত্মক করে নির্মাণ করা হয়েছিল। পাঁচ বছর পর ফের ‘তেরে বিন লাদেন’ ছবিটির সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন অভিষেক শর্মা। এরইমধ্যে ছবিটির প্রথম পোস্টারও রিলিজ পেয়েছে। পোস্টারটিতে দেখা যায় রকেট লাঞ্চারের উপর বসে আছেন লাদেন, এবং তার হাতে একটি পত্রিকা। আর পত্রিকাটির শিরোনাম ‘বিন লাদেন ডেড’।
নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটি আগের ছবির মতিই কমেডি ধাচের হবে।  ফ্যান্টম ফিল্মস এবং ওয়াকওয়াটার মিডিয়ার প্রযোজনায় ছবিটি আসছে ফেব্রুয়ারির ১৯ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন মনিষ পাল, প্রধুমান সিং, সিকান্দার।