ঢাকাThursday , 3 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মেসি শিল্পী, রোনালদো যন্ত্র’

Link Copied!

Messi_vs_Ronaldo--স্পোর্টস ডেস্ক : দুজনই নিজ নিজ জায়গায় শ্রেষ্ঠ। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিশ্ব ফুটবল এখন দুটি শিবিরে ভাগ হয়ে গেছে। এক দল মনে করে ক্রিশ্চিয়ানো রোনালদোই বিশ্বসেরা ফুটবলার। আরেক দলের কাছে মেসি ভিন গ্রহ থেকে আসা ফুটবল জাদুকর। সময়ের সেরা দুই ফুটবলারকে নতুন উপাধি দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্দ। তার মতে,  মেসি শিল্পী ও রোনালদো যন্ত্র।
ম্যানইউতে দীর্ঘ সময় রোনালদোর সতীর্থ ছিলেন ফার্দিনান্দ। তাই সতীর্থের প্রতি দুর্বলতা ফুটে উঠেছে তার কথায়। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের কাছে দুই ফুটবলার সম্পর্কে নিজের ব্যাখ্যা দিয়েছেন তিনি।
ফার্দিনান্দ বলেন, ‘তারা দুজন ভিন্ন মাত্রার সুপারস্টার। তাদের দুজনের ব্যাপারে সবচেয়ে ভাল বর্ণনা হল মেসি জিনিয়াস। সে ছোট-খাট ফুটবলার। যদি তুমি নিজেকে ফুটবলার হিসেবে গড়তে চাও তবে রোনালদোর পথটা অনুসরণ করতে হবে। কারণ মেসি শুধু একজন শিল্পী। সে দুর্দান্ত প্রতিভাবান। আর রোনালদো হচ্ছে সেই যন্ত্র যাকে সঠিকভাবে চালানো হয়েছে। সে নিজেই নিজেকে সুপারস্টার বানিয়েছে।’
মেসি যেভাবে খেলে সেটাকে নিতান্তই স্বাভাবিক মনে করেন ফার্দিনান্দ। তার প্রতিভাটা (ঐশ্বরিক) প্রদত্ত। পক্ষান্তরে রোনালদো নিজ গুণ ও পরিশ্রমের মধ্য দিয়ে প্রতিভাবান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
সাবেক এই ইংলিশ ডিফেন্ডার বলেছন, ‘রোনালদো ক্লাবে এসেছে তখন সে এতটা ভালো ও প্রতিভাবান ছিল। চিন্তা কর এখন সে কোন পর্যায়ে গিয়েছে। সে এখন যা তা ছিল না। সে কর্ম দ্বারা এটা অর্জন করেছে।’