ঢাকাThursday , 3 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুরে দাঁড়িয়েছে ভারত

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : এক ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দিল্লি টেস্ট নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় সিরিজের শেষ টেস্টের শুরুতেই ওপেনার মুরালি বিজয়কে হারালেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়িয়েছে বিরাট কোহলির দল।
বৃহস্পতিবার দিল্লি টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে দলীয় ৩০ রানের মাথায় ব্যক্তিগত ১২ রান করে ডেন পিডেট এর বলে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুরালি বিজয়। এরপর দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারা ও শিখর ধাওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মধ্যাহ্ন ভোজনের বিরতির আগে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৬০ রান। ধাওয়ান ৩১ ও পূজারা ১৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
অফ-ফর্মের কারণে স্টিয়ান ফন জিলকে বাদ দিয়ে আরেক ওপেনার টেম্বা বাভুমাকে একাদশে জায়গা দেয় দক্ষিণ আফ্রিকা। আর ক্যাগিসো রাবাদা ও সিমন হার্মারের পরিবর্তে একাদশে ঢুকেছেন ডেন পিডট ও কাইল অ্যাবট।
তবে ভারত তৃতীয় টেস্টের দলটিকে অপরিবর্তিত রেখে মাঠে নেমেছে। তিন ভয়ঙ্কর-মূর্তি (স্পিন-ত্রিমূর্তি) অশ্বিন, অমিত মিশ্র ও রবিন্দ্র জাদেজা যথারীতি স্পিন আক্রমণে প্রোটিয়াদের নাকাল করার জন্য প্রস্তুত।
নাগপুর টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানে হারিয়ে ২-০ ব্যবধান সিরিজ জয় নিশ্চিত করে ভারত। দিল্লি টেস্টে জয় বা ড্র দুটির যেকোনো একটি হলেই টেস্ট র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসবে ভারত। তবে ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধান টেস্ট সিরিজ হেরে গেলেও শীর্ষেই থাকবে প্রোটিয়ারা।
ভারত: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র ও ইশান্ত শর্মা।
দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার, টেম্বা বাভুমা, হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ফ্যাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেন ভিলাস, ড্যান পিডট, কাইল অ্যাবোট, মরনে মরকেল, ইমরান তাহির।