ঢাকাThursday , 3 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি দিয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Link Copied!

hasinaনিজস্ব প্রতিবেদক : এখন থেকে ঈদ, নববর্ষসহ বিভিন্ন উৎসবে রাষ্ট্রীয় শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধীদের আঁকা ছবি ব্যবহার করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি দিয়েই শুভেচ্ছা জানাবেন তিনি।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘একীভূতকরণ : সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন।’ প্রতিপাদ্য নিয়ে এবার পালিত হচ্ছে দিবসটি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অবস্থানই হচ্ছে সবাইকে নিয়ে উন্নয়ন, কেউ পিছিয়ে থাকবে না। আর তার মানেই হচ্ছে এর সঙ্গে প্রতিবন্ধীরা সামিল।’
বাংলাদেশ প্রতিবন্ধী মানুষদের ক্ষমতায়ন ও তাদেরকে সমাজের সঙ্গে একীভূতকরণ করতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার তাদের কল্যাণে ব্যাপক উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ খেলাধূলায় প্রতিবন্ধীরা এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধূলায় তারা যেন নিয়মিত প্রশিক্ষণ নিতে পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রতিবন্ধীদের মধ্যে আলাদা ট্যালেন্ট আছে। যার বিকাশ নিশ্চিত করতে হবে।’
প্রতিবন্ধীরা বোঝা নয়, সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে। গ্রামে যেসব প্রতিবন্ধী রয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। যেনো তারা সঠিক সহায়তা পায়। প্রতিবন্ধী মোবাইলে ভ্যানের মাধ্যমে সারাদেশে সেবা দেয়া হবে। তাদের সঙ্গে সঠিক আচরণ করতে হবে। তারা আমাদের সমাজেরই অংশ।’ সমাজের বিত্তবানদের তাদের সুরক্ষায় এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।