ঢাকাThursday , 3 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান

Link Copied!

Newajআর্ন্তজাতিক ডেস্ক : ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় একদিকে ভারতের সেনাবাহিনীর ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। অপরদিকে পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্র প্রস্তুত করছিল যেন প্রয়োজনে ব্যবহার করা যায়।
সেসময় সিআইএ তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে এ ব্যাপারে সতর্ক করেছিলেন। যুদ্ধের বহু বছর পর বুধবার এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের এক সাবেক উর্ধ্বতন কর্মকর্তা।
১৯৯৯ সালের ৪ জুলাই মাসে ক্লিনটনকে সিআইএর প্রতিদিনের গোপনীয় সংঘবদ্ধ বিবৃতির অংশ হিসেবে প্রেসিডেন্টকে এ তথ্য জানানো হয়েছিল। সেসময় প্রেসিডেন্ট বিল ক্লিনটন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত করেছিলেন।
১৯৯৯ সালের জুলাইর ৪ তারিখ সকালে সিআইএ নিজেদের সর্বোচ্চ গোপনীয় প্রাত্যহিক এক বিবৃতিতে জানানো হয়েছিল, পাকিস্তান সম্ভাব্য প্রয়োজনে ব্যবহারের জন্য নিজেদের পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিয়েছিল।