ঢাকাThursday , 3 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ বিমানের খোঁজে ‘সঠিক স্থানে’ অস্ট্রেলিয়া

Link Copied!

skyআন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার এমএইচ৩৭০ নিখোঁজ বিমানটির খোঁজে সঠিক স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক নতুন তথ্যবিশ্লেষণে জানানো হয়েছে, নিখোঁজ বিমানটি ভারতীয় মহাসাগরের দক্ষিণাঞ্চলের শেষ প্রান্তে থাকতে পারে। আর একারণেই সেখানেই নতুন অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে।
বিমানটি নিখোঁজ হওয়ার পর দেশটির উপ-প্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস জানিয়েছিলেন, কর্মকর্তারা বিমানটি পাওয়া যাবে বলে আশা করছেন।
তবে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত বিমানটি খোঁজ করার জন্য অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়া জোট একত্রে পার্থ উপকূল থেকে দুই হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরের দক্ষিণে এক লাখ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকার সাগরজুড়ে অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে সাগরতলে বিশেষভাবে তৈরি জাহাজ, যন্ত্রপাতি এবং পাতালড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়েছে।
অনুসন্ধানের দায়িত্বে থাকা জয়েন্ট এজেন্সি কোঅর্ডিনেট সেন্টার (জেএসিসি) জানিয়েছে, এ পর্যন্ত ৭৫ হাজার বর্গ কিলোমিটার এলাকায় অভিযান শেষ হয়েছে। তবে এখনো বিমানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি গোষ্ঠী এক প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণে বিধ্বস্ত হয়েছে।