ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শুধু আইন করে বাল্যবিবাহ রোধ সম্ভব নয়’

Link Copied!

fajle Rabbiনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘শুধু আইন করে একা সরকারের পক্ষে দেশের বাল্য বিবাহ রোধ করা সম্ভব নয়। এর পাশাপাশি দেশের প্রতিটি নির্বচনী এলাকায় সংসদ সদস্যদের জনগণকে সঙ্গে নিয়ে তাদের মধ্যে সচেতনতার আলো ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাল্যবিবাহের মতো সামাজিক ব্যধি সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে।’
সোমবার জাতীয় সংসদের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) যৌথ উদ্যোগে  ক্যাপাসিটি বিল্ডিং ফর অ্যাড্রেসিং চাইল্ড ম্যারিজ অ্যান্ড বার্থ অ্যান্ড ম্যারিজ রেজিস্টেশন শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, এমডিজি অর্জনে বাংলাদেশ অভাবনীয সাফল্য দেখিয়েছে এবং এখন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এমডিজি অর্জনের জন্য বাংলাদেশ প্রস্তুত। এমডিজি অর্জনের ক্ষেত্রে বাল্যবিবাহসহ অন্যান্য যেসব সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে  নির্মূল করতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি নাগরিকের জন্মনিবন্ধন সনদ থাকা প্রয়োজন। বিবাহের সময় জন্মনিবন্ধন সনদ দেখে বর-কনের সঠিক বয়স নিরূপণ করে বিবাহ রেজিস্ট্রেশন করলে বাল্য বিবাহের হার অনেকাংশে কমে যাবে।
এ সময় ডেপুটি স্পিকার বাল্যবিবাহ রোধ করতে সরকারের পাশাপাশি এনজিওসহ সুশীল সমাজের নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর মো. হাবিবে মিল্লাত এমপি এবং আইপিইউ-এর কনসালটেন্ট ব্র্রিজিত ফিলিয়ন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য পির ফজলুর রহমান, নুরজাহান বেগম, ফজিলাতুন নেসা বাপ্পী, ওয়াসেকা আয়েশা খান, ফরহাদ হোসেন, ফজিলাতুন্নেসা ইন্দিরা, সফুরা বেগম, উম্মে কুলসুম স্মৃতি, সচিবালয়ের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা এবং আইপিইউর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।