ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইতে লেনদেন ৫৮৬ কোটি টাকা

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন বেড়ে দাড়িয়েছে ৫৮৬ কোটি ২৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫৬ কোটি টাকা অর্থাৎ ৩৬ শতাংশ বেশি। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৯৭ পয়েন্ট কমে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ১৫৬ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩০ কোটি টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৮৬টির আর অপরিবর্তিত আছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২৮ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩২৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৬ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত আছে ২২টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকা।