ঢাকাMonday , 23 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাতাল রেলে বিনিয়োগ করবে জাপান

Link Copied!

japanঅর্থনৈতিক প্রতিবেদক : ঢাকার যানজট নিরসনে পাতাল রেল নির্মাণ প্রকল্পে জাপান বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে দেশটির অর্থ-বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জাপান বহিঃবাণিজ্য সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং জাইকার প্রেসিডেন্টের সঙ্গে পরিকল্পনামন্ত্রীর এক দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপান সরকার এ আগ্রহ প্রকাশ করেন বলে রোববার পরিকল্পনা মন্ত্রাণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকার যানজট নিরসনে পাতাল রেল, মেট্রোরেল ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস রেল নির্মাণে জাপানের সহায়তা চান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাপান এসব প্রকল্পে বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করে।
ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল ও পাতাল রেল নির্মাণকে ইতিবাচক ও বাস্তবধর্মী প্রস্তাব হিসেবে উল্লেখ করে জাপানের নেতারা এ বিষয়ে একটি চূড়ান্ত প্রস্তাবনা পেশ করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেন।
বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের অবদান তুলে ধরে মুস্তফা কামাল বলেন, ‘স্বাধীনতার পর এ পর্যন্ত বিভিন্নখাতে জাপান বাংলাদেশকে ১২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে। যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে পরিকল্পনামন্ত্রী জানান, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অতিরিক্ত ৫ বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনকালে জাপানের অনুকূলে বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছে জাপান কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।