ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সব ভবনের বেসমেন্ট পার্কিংয়ের জন্য রাখা হবে’

Link Copied!

Mosarrof hossenনিজস্ব প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর সব আবাসিক ও বাণিজ্যিক ভবনের বেসমেন্ট গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত করা হবে।
রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মোশাররফ হোসেন বলেন, যে সব ভবনের বেসমেন্ট গাড়ি পার্কিং না করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে তা উচ্ছেদ করা হবে। একই সঙ্গে বাসাবাড়ি নির্মাণের সময় রাস্তা দখল করে নির্মাণ করা র‌্যাম্পও ভেঙ্গে ফেলা হবে।
বিভিন্ন ভবনের বেসমেন্টে গাড়ি পাকিং না করে দোকান-পাঠ, রেস্টুরেন্টসহ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। ফলে রাস্তায় গাড়ি পার্কিং করা হচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। অপরদিকে আবাসিক বা বাণিজ্যিক ভবন নির্মাণের সময় ফুটপাতের ওপর ভবনে গাড়ি ওঠানোর র‌্যাম্প স্থাপন করায় ফুটপাত দিয়ে পথচারিরা চলাচল করতে পারে না। কোথাও কোথাও রাস্তা জুড়ে র‌্যাম্প নির্মাণ করায় রাস্তা সরু হয়ে গেছে।
সভা থেকে জানানো হয়, রাজধানীসহ চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনেও এ কর্মসূচি চালানো হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এ সব উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেবে। আগামী সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেতৃত্বে একটি কমিটি গঠন করে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ সময়ের মধ্যে স্থানীয় সরকার বিভাগের চলমান স্থাপনা তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত করবে। এ তালিকা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হবে।
পরবর্তীতে আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা রেস্টুরেন্ট, গেস্টহাউস, ম্যাসেজ পার্লার, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ সালাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশনের প্রতিনিধি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।