ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ তেরশ্রী গণহত্যা দিবস

Link Copied!

trochreeমানিকগঞ্জ প্রতিনিধি : আজ মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গণহত্যা দিবস।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের এই দিনে পাক হানাদার বাহিনী ও এ দেশীয় দোসররা তেরশ্রী, সেনপাড়া, বড়রিয়া এবং বড়বিলা গ্রামের ঘুমন্ত মানুষের ওপর নারকীয় তাণ্ডব চালায়।
নির্বিচারে গুলি, বেয়নেট চার্জ ও বাড়ি-ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তেরশ্রী জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী, অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ মানুষকে হত্যা করে তারা।
কমিউনিস্ট আন্দোলনের সূতিকাগার ছিল এই তেরশ্রী গ্রাম। বৃটিশবিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলনে সক্রিয়তা ছিল এই গ্রামবাসীর। পল্লী হলেও গ্রামবাসীর সচেতনতায় মানিকগঞ্জ জেলার প্রথম কলেজ এই গ্রামেই প্রতিষ্ঠা করা হয়।
প্রতি বছরের মতো এবারও রবিবার সকাল সাড়ে সাতটায় শহীদ স্মৃতি ফলকে জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণ করে দিনটি পালনে সূচনা করা হয়েছে।
এরপর স্মৃতিফলকে পুম্পস্তবক অর্পণ শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল আজিজ মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল সালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু প্রমুখ।