ঢাকাSunday , 22 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীত মেলায় ৬৩ কোটি টাকার কর আদায়

Link Copied!

NBRঅর্থনৈতিক প্রতিবেদক :  শীতকালীন আয়কর মেলায় সারাদেশে ৬২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার আয়কর আদায় হয়েছে। এছাড়া মেলায় রিটার্ন জমা পড়েছে ৫৩ হাজার ২৫৯টি। শনিবার মেলা শেষে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রথমবারের মতো আয়োজিত করদাতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিন দিনের এ মেলায় সারাদেশে আয়কর আদায় হয়েছে ৬২ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৩০৬ টাকা, রিটার্ন জমা পড়েছে ৫৩ হাজার ২৫৯টি, ই-টিআইএন নিবন্ধন হয়েছে তিন হাজার ১৪৯টি এবং পুনঃই-টিআইএন নিবন্ধন হয়েছে ২৪৫টি।
এর মধ্যে রাজধানীতে অফিসার্স ক্লাবে ৪৪ কোটি ৯৮ লাখ চার হাজার ৫৮৩ টাকা,  উত্তরায় ৩১ লাখ ৭০ হাজার ৮৪৬ টাকা; সিলেটে ৪২ লাখ ১৮ হাজার ৫৯৪ টাকা, রংপুরে চার কোটি ৫৮ লাখ ৪১ হাজার ৯৩৮ টাকা, খুলনায় দুই কোটি ৪৮ লাখ ৪৩ হাজার ৮৩০ টাকা, চট্টগ্রামে পাঁচ কোটি ৩১ লাখ ৫৮০ টাকা, রাজশাহীতে ৬৮ লাখ ৬৬ হাজার ১৯৩ টাকা ও বরিশালে এক কোটি ৫১ লাখ ১৩ হাজার ৭৪২ টাকার কর আদায় হয়েছে।
নজিবুর জানান, মেলার প্রধান কেন্দ্র  আফিসার্স ক্লাবের মেলা রিটার্ন জমা পড়েছে ৩৭ হাজার ৫৭২টি; ই-টিআইএন নিবন্ধন হয়েছে দুই হাজার ৪৮৮টি এবং পূনঃ ই-টিআইএন নিবন্ধন হয়েছে ১৯৫টি। অপরদিকে  উত্তরায় অনুষ্ঠিত মেলায় রিটার্ন জমা পড়েছে দুই হাজার ২৯২টি; ই-টিআইএন নিবন্ধন হয়েছে ১২৬টি এবং পুনঃ ই-টিআইএন নিবন্ধন হয়েছে ২২টি।
রাজধানীতে আগামী বছর থেকে শেরে বাংলা নগরে নির্মাণাধীন এনবিআর ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, নতুন ভবনে আয়কর মেলা করার জন্য একটি স্থায়ী অবকাঠামো করা হবে। এ ভবনে মেলা হলে জনগণকে সুষ্ঠুভাবে আরও অধিক সেবা দেওয়া যাবে।
তিনি আরও বলেন, চট্টগ্রামেও আমাদের ৪০ তলা ভবন হবে। সেখানে কর অফিসের পর যে জায়গা থাকবে তাতে আয়কর মেলার স্থায়ী অবকাঠামো তৈরি হলে অন্যান্য মেলাও আয়োজন করা যাবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে এনবিআর সদস্য আবদুর রাজ্জাক, কর অঞ্চল-১ কমিশনার জিয়া উদ্দিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে সারাদেশে আটটি স্থানে শীতকালীন আয়কর মেলা শুরু হয়। মেলাকে ঘিরে করদাতদের আগ্রহ বিবেচনা করে এবারই প্রথম এক বছরে দ্বিতীয়বারের মতো এ ধরনের মেলা আয়োজন করা হয়।