ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিজিবি মোতায়েন

Link Copied!

BGBনিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে র‌্যাব-পুলিশের পাশাপাশি রাজধানী ঢাকায় বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) মোতায়েন কার হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিজিবি নিয়োজিত থাকবে।
বিজিবির তথ্য কর্মকতা মহসীন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের দণ্ডকে কেন্দ্র করে বাড়তি এই নিরাপত্তা নেয়া হয়েছে।
এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চানখারপুল থেকে নাজিমউদ্দিন রোড পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারের আশপাশের আবাসিক ভবনগুলোর ছাদেও অবস্থান নিয়েছেন।