অর্থনীতি ডেস্ক : মধ্যপ্রাচ্য এইচআর এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৫-তে ‘ন্যাশনালাইজেশন ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ জয় করলো সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ।
মধ্যপ্রাচ্যের সমগ্র এইচআর সেক্টর থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে দুবাইয়ে অনুষ্ঠিত এক বর্ণিল উৎসবের মধ্য দিয়ে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইতিহাদ এয়ারওয়েজ দুই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জয় করে, এর মধ্যে একটি বর্ষসেরা এইচআর টিম এবং অন্যটি ইনোভেশন ইন এক্সিকিউটিভ অ্যান্ড লিডারশিপ ডেভলপমেন্ট।
মধ্যপ্রাচ্য অঞ্চলে এইচআর পেশাদারিত্ব উন্নয়নে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের অসামান্য অর্জনের স্বীকৃতি স্বরূপ মধ্যপ্রাচ্য এইচআর এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই অ্যাওয়ার্ড মধ্যপ্রাচ্যের এইচআর’র বেস্ট প্র্যাক্টিস ও টেলেন্ট ম্যানেজমেন্টকে তুলে ধরার পাশাপাশি শক্তিশালী কর্মীবাহিনী নির্মাণে সরকারি ও বেসরকারি খাতের এইচআর বিশেষজ্ঞ ও পেশাদারদের অবদানকে সম্মান জানায়।
ইতিহাদ এয়ারওয়েজের চিফ পিপল অ্যান্ড পারফরমেন্স অফিসাররে গাম্মেল বলেন, ‘মধ্যপ্রাচ্য এইচআর এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমাদের জন্য ভীষণ সম্মানের। তিনশর অধিক পেশাদারের সমন্বয়ে আমাদের পিপল অ্যান্ড পারফরমেন্স বছর জুড়ে কঠোর পরিশ্রম করে। যার ফলস্বরূপ এই অর্জন। হিউম্যান ক্যাপিটাল খাতে আমাদের সহকর্মীদের প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।’
ইতিহাদ এয়ারওয়েজ
ইতিহাদ এয়ারওয়েজ ২০০৩ সালে যাত্রা শুরু করে, এবং ২০১৪ সালে ১৪ দশমিক ৮ মিলিয়ন যাত্রী পরিবহন করে। আবুধাবি থেকে এটা মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকার ১১১টি গন্তব্যে যাত্রী ও মালামাল পরিবহন করে। এ এয়ারলাইনের রয়েছে একঝাঁক ১১৫টি এয়ারবাস ও বোয়িং বিমান এবং ৬৭টি বোয়িং ৭৮৭, ২৫টি বোয়িং ৭৭৭-এক্স, ৬২টি এয়ারবাস এ৩৫০ ও ৭টি এয়ারবাস এ৩৮০ সহ ২০০ এরও বেশি ক্রয় আদেশ দেয়া রয়েছে।
এয়ারবার্লিন, এয়ার সার্বিয়া, এয়ার সেশেলাস, এয়ার লিঙ্গাস, আলইটালিয়া, জেট এয়ারওয়েজ, ভার্জিন অস্ট্রেলিয়া, এবং সুইস-ভিত্তিক ডারউইন এয়ারলাইনের সাথে ইতিহাদ এয়ারওয়েজের ইক্যুইটি বিনিয়োগ রয়েছে। ইতিহাদ এয়ারওয়েজ এয়ারবার্লিন, এয়ার সার্বিয়া, এয়ার সেশেলাস, জেট এয়ারওয়েজ, ইতিহাদ রিজিওনাল, জেট এয়ারওয়েজ এবং নিকি ইতিহাদ এয়ারওয়েজের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। যে অংশীদারিত্বের মাধ্যমে সমভাবাপন্ন এয়ারলাইনগুলো একত্রিত হয়ে একটি নতুন ব্র্যান্ড তৈরির মাধ্যমে গ্রাহকদেরকে আরো উন্নতমানের নেটওয়ার্ক, শিডিউল এবং নিয়মিত যাত্রীদের জন্য অধিক সুবিধা নিশ্চিত করবে।
আরো তথ্যের জন্য ভিজিট করুন: www.etihad.com

