ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাণভিক্ষা চেয়েছেন সাকা-মুজাহিদ

Link Copied!

saka-muzahidনিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ নিজেদের অপরাধের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
এরমধ্যে দিয়ে কার্যত তারা নিজেদের অপরাধের দায় স্বীকার করে নিলেন; যদিও বিচারকালে তারা বলে আসছিলেন এই প্রসিকিউশনের আনা অভিযোগে সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই।
মানবতাবিরোধী অপরাধে এরআগে দুই জামায়াত নেতা কাদের মোল্লা ও কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তারা কেউ-ই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেননি।
কারা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে কেউ-ই আগ্রহ দেখাচ্ছেন না।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি।
এদিকে সাকা-মুজাহিদের ক্ষমা চাওয়ার খবর আসার কিছুক্ষণ আগেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, তার স্বামী আইনজীবীদের সঙ্গে দেখা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আর সাকার সিদ্ধান্ত না জানা পর্যন্ত তারাও পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
শনিবার দুপুর ৩টার দিকে দুই ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান ও মো. আরিফ সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখান থেকে আবেদন নিয়ে যাওয়া হবে বঙ্গভবনে।