ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকারের পৌর বিলে রাষ্ট্রপতির সই

Link Copied!

electionনিজস্ব প্রতিবেদক : দলীয়ভাবে মেয়র নির্বাচনের বিধান রেখে সংসদে পাস হওয়া স্থানীয় সরকার (সংশোধিত) বিল-২০১৫ এ রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সম্মতি জানিয়ে সই করেছেন। ফলে বিলটি আইনে পরিণত হলো।
শনিবার দুপুরে জাতীয় সংসদের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আব্দুল্লাহ শিবলী সাদিকের গণমাধ্যমেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার ‍শুধুমাত্র পৌর মেয়রদের দলীয়ভাবে প্রার্থী হওয়ার সুযোগ রেখে সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্থানীয় সরকার (সংশোধন) বিল-২০১৫ সংসদে কণ্ঠভোটে পাস করেন।
বিলটিতে রাষ্ট্রপতির সইয়ের ফলে নির্বাচন উপযোগী পৌরসভাগুলোর সাধারণ নির্বাচনে আর কোনো বাধা থাকলো না। সেই সঙ্গে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পথও সুগম হল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পৌরসভা বিল ছাড়াও রাষ্ট্রপতি আরও চারটি বিলে সই করেছেন। এগুলো চলতি সংসদের অষ্টম অধিবেশনেই পাস হয়েছে। বিলগুলো হচ্ছে- উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) বিল-২০১৫, বাংলাদেশ কয়েন (সংশোধন) বিল-২০১৫, গণকর্মচারী (বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহ) বিল-২০১৫ ও ট্রেডমার্ক (সংশোধন) বিল।