ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওষুধ শিল্প সম্প্রসারণে গ্যাস ইনসেনটিভ : বাণিজ্যমন্ত্রী

Link Copied!

Tofayelনিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ওষুধ শিল্পের উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ শিল্পের সম্প্রসারণে শিগগিরই গ্যাস ইনসেনটিভ প্রদান করা হবে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে ওষুধ শিল্পের বাজার বহুমুখী করতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বর্তমানে ১৬০টি দেশে ওষুধ রফতানি করা হচ্ছে।
৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে ফার্মেসি বিভাগ এ উৎসবের আয়োজন করে।
উৎসব উপলক্ষে কার্জন হল চত্ত্বরে নবীন-প্রবীনের মিলনমেলায় পরিণত হয়। দিনভর স্মৃতিচারণ, আড্ডা, ও কোলাহলে মেতে ওঠেন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে উৎসবের সূচনা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। ধন্যবাদ জ্ঞাপন করেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ফার্মেসি শিক্ষার অর্ন্তনিহিত দর্শন নিয়ে ফার্মাসিস্টদের চিন্তা করতে হবে। মানবিক মূল্যবোধসম্পন্ন সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুল জব্বারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভাগের অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষক ও প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।