ঢাকাFriday , 20 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০ কোটি ডলার অর্থ সহয়তা দেবে বাংলাদেশ ব্যাংক

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : উৎপাদনশীল খাতে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংকের সহয়তায় ও ফিন্যান্সসিয়াল সেক্টর সাপোর্ট প্রকল্পের আওতায় ব্যাংগুলোকে ৩০ কোটি ডলারের অর্থ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার প্রথম ধাপে কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, আল-আরাফাহ ও ওয়ান ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। চারটি ব্যাংকের প্রধান নির্বাহীরা নিজ ব্যাংকের পক্ষে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচালক আহসানউল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘দেশের বিনিয়োগে কিছুটা খরা চলছে। এ পরিস্থিতিতে উন্নয়ন ফোরামের দাতা সংস্থাগুলো সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছে। বর্তমানে জিডিপির ২৮ থেকে ২৯ শতাংশ বিনিয়োগ রয়েছে। মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিনিয়োগ ৩৮ শতাংশে উন্নীত করতে হবে। বিশেষ করে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে হবে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’
উচ্চ সুদ হার নিয়ে ব্যবসায়ীদের একটি অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘উচ্চ সুদের কারণে উৎপাদনশীল খাতে সক্ষমতার আশানুরূপ ফল আসছে না। এ প্রতিকূলতা দূর করার লক্ষ্যে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’-এর আওতায় প্রায় ৩০ কোটি ডলারের তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।’
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানাসহ প্রকল্প পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।