অর্থনৈতিক প্রতিবেদক : আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ওই সম্মেলনে যোগ দেবেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বাংলাদেশের স্বার্থে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে দেন-দরবার করবে বাংলাদেশ প্রতিনিধি দল। এছাড়া পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার চাওয়া হবে। সেবাখাতে উন্নত দেশগুলো যাতে করে ছাড় দেয় এমনটাও চাওয়া হবে।

