ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : নাজুক পরিস্থিতির উন্নয়ন করতে না পারায় এবং দাতা সংস্থার চাপে ব্যাংকিং খাতের রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের চার নির্বাহী পরিচালককে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
জানা যায়, নাজুক পরিস্থিতির উন্নয়ন না ঘটায় কেন্দ্রীয় ব্যাংক নির্বাহী পরিচালক মর্যাদার চার কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে নওশাদ চৌধুরীকে সোনালী ব্যাংকে, আহমেদ জামালকে জনতা ব্যাংকে, নির্মল চন্দ্রকে অগ্রণী ব্যাংকে ও আবদুর রহিমকে রূপালী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ কর্মকর্তারা ব্যাংকগুলার পরবর্তী পরিচালনা পর্ষদ সভায় অংশ নেবেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয় বিদেশি দাতারা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকেও অবস্থার উত্তরণে ব্যবস্থা গ্রহণের তাগাদা দেয়া হচ্ছিল বারবার। তাই উপায়ন্তর না দেখে কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বলে জানা যায়।
এর আগে গত আগস্টে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের সাথে বৈঠকে গভর্নর আতিউর রহমান পরিস্থিতির উন্নয়ন না হলে পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে বলে সর্তক করেন। এর তিন মাসের মধ্যেই পর্যবেক্ষক নিয়োগ দেয়া হলো ব্যাংকগুলোতে।
উল্লেখ্য, এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক ও বেসরকারি পাঁচ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদ মর্যাদার ছয়জন পর্যবেক্ষক রয়েছে।