ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নিরাপত্তার খাতিরে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ`

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : নিরাপত্তার জন্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তারপরও আমরা আশঙ্কা করছি, কিছু হতে পারে। সেজন্য নিরাপত্তার খাতিরে এ ব্যবস্থা নিয়েছি।’
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশে উৎকণ্ঠা রয়েছে। বিচার কার্যকর করার সময় তারা অচলাবস্থা সৃষ্টি করতে পারে। এ ধরনের চক্রান্তের কথাবার্তা চলছিল। নিরাপত্তার খাতিরে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
দিনাজপুরে ইতালীয় নাগরিককে ছুরিকাঘাতের ঘটনায় তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে। তাকে (ইতালির নাগরিক) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিয়ে আসছিল। কিন্তু তিনি নিজেই (পুলিশকে) জানিয়েছেন যে, তিনি ওই এলাকায় ৩০ বছর ধরে  কাজ করছেন। তার কোনো শত্রু নেই।’
মন্ত্রী বলেন, ‘মূলত ইতালির ওই নাগরিকের আত্মবিশ্বাস ছিল। যারা হামলা চালিয়েছে তারা অমানুষ। না হলে এমন হামলা কেউ করতে পারে না।’ শুধু বাংলাদেশ নয়, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।