ঢাকাWednesday , 18 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি পিস্তলসহ যুবদল নেতা আটক

Link Copied!

armsসিরাজগঞ্জ প্রতিনিধি : কামারখন্দ উপজেলার নলকা থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ যুবদল নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত হারুন অর রশিদ ওরফে বাবু বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কামারখন্দ উপজেলার নলকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ যুবদল নেতা হারুনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।