ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে নিরাপত্তা সহযোগিতা দিতে চায় যুক্তরাষ্ট্র

Link Copied!

barnikatনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, ‘মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা সহযোগিতা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী। এ বিষয়ে বিভিন্ন দেশকে তারা সহযোগিতা করছেন। তারা চান, প্রত্যেকে নিরাপদে থাকুক।’
তিনি বলেন, ‘বিশ্বের কোথাও হামলা হোক এবং জনগণ কষ্ট পাক মার্কিন যুক্তরাষ্ট্র তা চায় না।’
মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে এক বৈঠক শেষে বার্নিকাট সাংবাদিকদের এ কথা বলেন।
বাংলাদেশকে সাধুবাদ জানিয়ে বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে।’ আগামী ২৩ নভেম্বর টিকফার দ্বিতীয় বৈঠকে হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি ওয়ান স্বীকৃতি দেয়ার বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘দেশের বিমানবন্দরগুলোতে পর্যাপ্ত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।’ বিমানবন্দরের নিরাপত্তা জোরদার রাখতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশের হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘ক্যাটাগরি ওয়ান’ স্বীকৃতি দেয়ার প্রস্তাব জানিয়েছি। টিকফা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।’