ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐশীর ফাঁসির রায়ে মানবাধিকার সংস্থার উদ্বেগ

Link Copied!

BMBSনিউজ ডেস্ক : পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার অপরাধে তাদের কন্যা ঐশী রহমানের মৃত্যুদণ্ডে উদ্বেগ প্রকাশ করে নিম্ন আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
মঙ্গলবার বিকেলে সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন আবেদন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বাবা-মাকে খুন করার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত ঐশী রহমান এখন কনডেম সেলে। রায় ঘোষণার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নারী কনডেম সেলে স্থানান্তর করা হয়। বাংলাদেশ মানবাধিকার বস্তবায়ন সংস্থা মনে করে ঐশীর এই ঘৃণ্য কর্মকাণ্ড অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। তবে ঐশী যেহেতু কিশোরি  সেহেতু তার বয়স, মানসিক অবস্থা ও হত্যাকাণ্ডের পেছনে তার পারিবারিক, সামাজিক পরিবেশের প্রভাব বিবেচনা করে নিম্ন আদালতের রায় (মৃত্যুদণ্ড) পুনর্বিবেচনা করে কিশোর-কিশোরি সংশোধনাগারে রাখার আদেশ প্রদানের জন্য মহামান্য হাইকোট বিভাগের নিকট আবেদন করছি।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘যে সমস্ত পরিবেশ ও পরিস্থিতি একজন সন্তান মা-বাবা বা নিকট আত্মীয়কে খুন করার মত অপরাধ করতে সহায়তা করে বা উৎসাহিত করে সেসব পরিবেশ ও পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশনা প্রদানের প্রত্যাশা করছি।’
সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট সিগমা হুদা ও নির্বাহী পরিচালক আবুল বসার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বাংলাদেশ মানবাধিকার বস্তবায়ন সংস্থা ঐশীর ন্যায় বিচার প্রাপ্তির যে কোন আইনি সহায়তা করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।