ঢাকাMonday , 16 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউএস-বাংলা শ্রেষ্ঠ এয়ারলাইন্স নির্বাচিত

Link Copied!

US-BIMANঅর্থনৈতিক প্রতিবেদক : আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের সংগঠন বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম কর্তৃক ২০১৫ সালে দেশীয় সকল এয়ারলাইন্সের ইন-ফ্লাইট সার্ভিস, ফ্লাইট সংখ্যা, অন-টাইম পারফরমেন্স, সহনীয় ভাড়া, গন্তব্যসংখ্যাসহ নানাবিধ দিক বিবেচনা করে ইউএস বাংলা এয়ারলাইন্সকে শ্রেষ্ঠ এয়ারলাইন্স হিসাবে স্বীকৃতি প্রদান করেছে।
উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরুর প্রথম বছরেই ২০১৪ সালে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ নির্বাচিত হয়েছিল।
পর পর দু’বছর শ্রেষ্ঠ এয়ারলাইন্স নির্বাচিত হওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যাত্রীসাধারণ ও এয়ারলাইন্সের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।